রাজশাহী

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত।

মো: আলাউদ্দীন মন্ডল রাজশাহী।
৪ আক্টোবর ২০২৬ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (North Bengal City Livability Improvement Project 2028)’ নিয়ে এডিবি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে প্রকল্পের পরিধি নির্ধারণ (Project Scoping Mission) বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর) সকালে নগর ভবনের সরিৎ দপ্ত গুপ্ত নগর সভাকক্ষে এডিবি’র প্রকল্পের আওতায় নগর উন্নয়ন ও প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

সভায় এডিবি’র ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার এন্ড আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি, সিনিয়র প্রজেক্ট অফিসার মো. এসএ আবদুল্লাহ আল মামুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অ্যালান থমাস কেলি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট মো. মোহাম্মদ ইমতিয়াজ শরীফ উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্য পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসিকের নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন আরজু।

সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সভায় রাজশাহী মহানগরীর টেকসই, আধুনিক ও বাসযোগ্য নগর উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, আবাসন, সুয়ারেজ লাইন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নগর উন্নয়ন ও নাগরিকের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা, সম্ভাব্য প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতামত ও পরামর্শ প্রদান করা হয়।

সভার শুরুতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এডিবি’র প্রতিনিধি দল। এ সময় এডিবি’র ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার এন্ড আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি-কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

এই বিভাগের আরও খবর

Back to top button