ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত।

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পৌর সদরের রায়পুর এলাকার বাসিন্দা শামিম প্রধান জাগো নিউজকে বলেন, গত দুই দিনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কামড়ে আহত করছে। প্রত্যক্ষদর্শী মোঃ নিজাম খান জাগো নিউজকে বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button