ফরিদপুর

ফরিদপুরে ছাত্র অধিকার নেতাদের ওপর ছাত্রলীগের হামলা।

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরে ছাত্র অধিকার নেতাদের ওপর ছাত্রলীগের হামলা।ফরিদপুরের নগরকান্দায় কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পেরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সাবেক কর্মীরা।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এই হামলার ঘটনা ঘটে।হামলায় নগরকান্দা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর (২৫) ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান (২৮) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আহত সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মীরা গণঅধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিলেন। এতে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আজকের অনুষ্ঠানের সুযোগ নিয়ে তাদের ওপর হামলা চালান। উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজিম মাতুব্বর সাগর বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিকভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। সাবেক ছাত্রলীগ কর্মীরা আমাদের কমিটিতে প্রবেশ করতে চাইছিলেন। আমরা তা প্রতিহত করায় তারা আমাদের ওপর ক্ষিপ্ত হন এবং আজ আমাদের ওপর হামলা করেন। এতে আমি ও সাধারণ সম্পাদক উভয়েই আহত হই। নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইরান হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, আমি অনুষ্ঠান চলাকালীন সেখানে উপস্থিত ছিলাম। আমার উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুষ্ঠান শেষ করে আমি জেলা সদরে ফিরে আসি। পরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে আমি কিছু জানি না।

এই বিভাগের আরও খবর

Back to top button