মাদক

‎বগুড়ার মোকামতলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া জেলা পুলিশের শিবগঞ্জ থানার আওতাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।‎বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর & রুবেল সি.এন.জি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা: সাবিনা আক্তার (২২), পিতা-মো: মোস্তফা কামাল, মাতা-মোছা: মোজেদা বেগম, সাং-মোকামতলা লক্ষ্মীপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া-কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। ‎জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। ‎বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই বিভাগের আরও খবর

Back to top button