

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান বলেছেন, যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তারা পুলিশের খাতায় নাম লিখায়। তার আগে তারা আপনাদের ভাই আপনাদের প্রতিবেশী কিংবা আপনাদের সন্তান থাকে। যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক নির্মূল করা হবে। শনিবার ২৭ জুন বিকালে হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তায় সর্বস্তরের জনগণের আয়োজিত কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সময় তিনি বলেন, পুলিশ প্রশাসন থাকতে এই এলাকায় মাদক কিশোর গ্যাং চাঁদাবাজ কেউই থাকতে পারবে না। কিশোরগ্যাং ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোক্তার গাজীর সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায়, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন একসময় হানারচর ইউনিয়নে চোর ডাকাত ছিল তাদেরকে কঠিনভাবে দমন করা হয়েছে।মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কে এক সপ্তাহ সময় নির্ধারণ করা হলো তারা যদি সে পথ থেকে ফিরে না আসে তাহলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে নির্মূল করা হবে। কিশোরগ্যাং ও মাদক বিরোধী আলোচনা সভার সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন ছৈয়াল, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোর্শেদ আলম মাষ্টার, সহ-সভাপতি সাব্বির মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, আলমগীর শেখ, মামুন ছৈয়াল, জাহাঙ্গীর বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ গাজী, সদস্য সচিব শফিকুর রহমান সফু বেপারী প্রমুখ।










