জামালপুর

সরিষাবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আল-আমিন হাসান জামালপুঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তথ্য সূত্রে জানা যায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন সাংবাদি তুহিন। সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এস এম ইব্রাহিম হোসেন লেবু। সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর এটি সঞ্চালনা করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা । বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

Back to top button