

আল আমিন হাসান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সরিষাবাড়ীতে ৩৪ তম আন্তর্জাতিক, ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র ্যালী আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সুইড সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্র। অনুষ্ঠানটি বুধবার সকালে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখা, সরিষাবাড়ী জামালপুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও মোঃ রাশেদুল হাসান রাশেদ অফিসার ইনচার্জ সরিষাবাড়ী, মোঃ আমিনুল এহসান শাহীন সহ সভাপতি সুইড বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরিষাবাড়ী কলেজ, দাতা সদস্য আবুল হোসেন বিএসসি, নির্বাহী সচিব আবুল হোসেন সরকার, আজীবন সদস্য বাহাদুর আলী সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ।










