জামালপুর

সরিষাবাড়িতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন হাসান জামালপুরঃ
জামালপুর সরিষাবাড়ীতে বৃহস্পতিবার বিকালে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হেদায়েতুল ইসলাম অপু সদস্য ম্যানেজিং কমিটি পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু হানিফা হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা আফসানা উপজেলা নির্বাহী অফিসার সরিষাবাড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ, টি, এম রুহুল আমিন বেগ, মোঃ আব্দুর রশিদ সভাপতি ম্যানেজিং কমিটি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় বাশুরিয়া, সরিষাবাড়ী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তমাল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ দলের অন্যান্য নেতাকর্মী উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button