চরভৈরবী হিলফুল ফুযুল সংঘের আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ ও শিক্ষা সামগ্রী বিতরণ।


ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পাড়া বগুলা স্বাজলিয়া দাখিল মাদ্রাসায় ২৫ জুলাই ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার সকাল ৯ টায় হিলফুল ফুযুল সংঘের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: মাষ্টার সিরাজুল ইসলাম এবং স্বাজলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি ও হিলফুল ফযুল সংগঠন এর অন্যতম উপদেষ্টা মোঃ মকবুল হোসাইন সিপাহী। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব ডাঃ আঃ মালেক মিয়াজি, মিজানুর রহমান প্রধানীয়া,হাফেজ মোঃ আঃ মান্নান, মাষ্টার মোঃ মেসবাহ উদ্দীন,মাওলানা মোঃ সিফাত উল্লাহ, মোঃ আল মাহমুদ সাকিব,মোঃ তালহা জুবায়ের, মোঃ সুমন সরদার,মোঃ দাদন মিয়া চোকদার সহ আরো অন্যান্য মেহমান এছাড়াও বিভিন্ন স্কুল থেকে আসা কোমল মতি শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে এলাকার জনসাধারণের হাতে বিভিন্ন গাছের চারা ও শিক্ষার্থীদেরকে গাছের চারা সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।










