

মোঃ হোসেন গাজীঃ
দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষনার দাবীতে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৬শে জানুয়ারি সন্ধা ৭টায় চান্দ্রা চৌরাস্তা সিটি মার্কেটে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জেলা কমিটির সভাপতি মোঃ নয়ন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের জেলার সাধারন সম্পাদক মোঃ খোকনের সভাপতিত্বে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কুমিল্লা মহানগরের যুগ্ন আহব্বয়ক আব্দুল হামিদ, চাঁদপুর শহর শাখার সদস্য সচিব মোঃ আলমগীর হাসান,ছাত্রদল নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, চান্দ্রা ইউনিয়ন সভাপতি মোঃ হাবিব গাজী, সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর পেদা, সাধারণ সম্পাদক মোঃ ওসমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জুম্মান গাজী প্রমুখ।










