

মোঃ হাফিজুর রহমানঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার সাবু মাস্টারের মোড় সংলগ্ন, হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে মাদ্রাসার মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাইতুর রফিক জামে মসজিদ ও হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে আল- হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান এর পরিচালনায়, হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুর রহমান আশ্রাফী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার অধক্ষ্য মাওলানা আব্দুর রহমান হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ খায়রুল আমিন, বাইতুর রফিক জামে মসজিদ ও হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মাওলানা নজরুল ইসলাম, হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা আলী আকবর, মনু ভুঁইয়া, মোঃ শাহাজাহান,বিডি মেঘনা নিউজ 24 এর সম্পাদক ও প্রকাশক এস,এম, পারভেজ,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার জসীমউদ্দীন লিটন সরকার, ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেড এর ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম গাজী, আলী হোসেন সৈকত গাজী সহ শিক্ষক, অভিভাবক ছাত্র,ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










