বান্দরবান

পাহাড় কাটার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামায় নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালান।

এসময় স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় ফয়সাল আহমেদ (২২), পিতা: হাসমত আলী, সাং-পুঠিয়া, রাজশাহী কে হাতেনাতে ধরে উক্ত অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন। এসময় আনসার সদস্যরা সহায়তা করেন। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষাতে জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button