সাতক্ষীরা

কালিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নেতৃত্ব দানকারীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নেতৃত্ব দানকারী ছাত্রদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পুর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক আমীর হামজা, শেখ রাকিবুর জামান রাকিব, আবু ইসা, মারুফ হাসান, তাসলিমুর হাসান রাফি, ইমতিয়াজ হোসেন, মোছা. রেবেকা, মোছা. বিউটি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button