

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
১২ জুলাই ২০২৫, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার সখিপুর ও নোয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।সখিপুর ইউনিয়ন তাঁতী দল, ইউসুফ গাজীকে আহবায়ক, রাকিব হোসেন রনিকে সদস্য সচিব ও বাপ্পী কুমার ঘোষকে যুগ্ন সিনিয়র আহবায়ক করে ও নোয়াপাড়া ইউনিয়ন তাঁতী দল, কাজী আব্দুল মালিককে আহবায়ক, আশরাফুল ইসলামকে সদস্য সচিব ও নাসিরুল্লাহ হোসেনকে সিনিয়র যু্গ্নআহবায়ক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। দেবহাটা উপজেলা তাঁতীদলের আহবায়ক হীরণ কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন ঘোষণা করেন।










