সাতক্ষীরা

কালিগঞ্জে পানির কথা আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় পর্যায়ে পানি অধিকার, সুশাসন, সংরক্ষণ ও ন্যায্য বণ্টন বিষয়ে জনসচেতনতা জোরদার করতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘পানির কথা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় সুশীলন হলরুমে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় জনকল্যাণ সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মারুফ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। তিনি বলেন, পানি কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। নিরাপদ পানির সংকট বৈশ্বিকভাবে দ্রুত বাড়ছে।
সভা শেষে তরুণ কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ নিরাপদ পানি সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতের জন্য পানি সুরক্ষা পরিকল্পনা ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button