চাঁদপুর

চাঁদপুরের চান্দ্রায় নিজ অর্থায়নে রাস্তা করে দিলো মৎস্য চাষী বিল্লাল খান।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৮নং ওয়ার্ডস্থ চৌরাস্তা বাজারের নিকট বিল্লাল খানের হ্যাচারীর সামনের কাঁচা রাস্তাটিতে মাটি কেটে সংস্করণ করে দিলেন চাঁদপুর সদরের দক্ষিনে বিশিষ্ট মৎস্য চাষী মোঃ বিল্লাল খান।তিনি জানান চান্দ্রার দক্ষিনে এটি একটি অবহেলিত রাস্তা ছিলো।অথচ প্রতিনিয়ত শতশত মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি।তার মতে রাস্তাটি প্রায় এক হাজার ফুট দীর্ঘ ও বিশ ফুট প্রসস্ত জায়গা নিয়ে সংস্কারের কাজ শুরু করা হয়।।রাস্তাটির সংস্কার কাজে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন লোক কাজ করেছে।সম্পূর্ণ রাস্তার কাজ শেষ করতে প্রায় ৮থেকে ১০ লক্ষ টাকা ব্যয় হয়।তিনি আরো জানান রাস্তা ও রাস্তার গাইডওয়াল রক্ষার্থে প্রতি বছর পুকুর থেকে মাটি কেটে দেয়া হয়।এবছর বন্যায় রাস্তাটির বেশ ক্ষতি হয়েছে। যার ফলশ্রুতিতে এ রাস্তায় কোন যানবাহন এবং মানুষজন একসাথে চলাচল করতে পারেনি।তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এই রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন।স্থানীয়রা জানান, এই রাস্তাটি সংস্কার হওয়াতে তাদের যাতায়াতের বেশ সুবিধা হচ্ছে।বিগত কয়েকদিন আগেও তারা এই রাস্তায় কোন ধরনের যানবাহন ব্যবহার করতে পারতো না।এলাকাবাসী তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button