

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মহাঃ রবিউল বাশার, তিনি সভায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মাদকমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন প্রশাসনের সর্ব ক্ষেত্রে জনবান্ধব আন্তরিকতাপূর্ণ সেবায় এগিয়ে আসতে হবে। রমজানে বাজারে গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা, মাদকদ্রব্য কারবার কঠোর হস্তে দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার ট্রলি চলার নির্দেশনা রাস্তার,রাস্তার পাশে শুকনা গাছ কর্তন, চাঁদাবাজ চুরি ডাকাতি কঠোর হস্তে দমন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সর্বোপরি কালীগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকারবদ্ধ। সংসদ সদস্য সবাইকে নিয়ে পাশে থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সভাপতি শেখ এবাদুল ইসলাম,সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, রোকেয়া মুনছুর মহিলা কলেজের ক্রিড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, প্রমুখ। পরে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বেসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ মুহা: রবিউল বাশার এমপি,সভায় সকলের সাথে পরিচিতি হন,সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।










