

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকাল চার ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুণ প্রজন্মের অহংকার যুব সমাজের আইকন গরিবের ডাক্তার সাতক্ষীরার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা অধ্যাপক মোঃ শহিদুল আলম। দোয়া মাহফিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আলেম ওলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে প্রধান অতিথি ডঃ শহিদুল আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালবাসায় বেঁচে আছেন তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রতিটি দেশ প্রেমিক মানুষের প্রার্থনা। আমরা বিশ্বাস করি আল্লাহর অসীম রহমতে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জর্জ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম ,সদস্য সচিব পারভেজ প্রমুখ।










