ঠাকুরগাঁও

পুকুরের পারে খেলতে গিয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই সিহাব (৯) ও সোহান (৮) নামের দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাদ্রাসা ছাত্র সিহাব হোসেন ও সোহান উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলাম এর ছেলে। দুই জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল ১ নং পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি জানান, সকালে সিহাব ও সোহান তার দাদির সাথে ছাগল চরাতে গেলে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে নামে। হটাৎ ছেলে দুটিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে আসেপাশের মানুষ জন ছুটে আসে। সাঁতার না জানার কারণে হঠাৎ পানির নিচে তলিয়ে যায় এক ভাই পড়ে আর এক ভাই বাঁচাতে গেলে দুইজনে পানিতে ডুবে যায়। দীর্ঘ খন স্থানীয় লোকজন চেষ্টা করার পর উদ্ধার করে দুই চাচাতো ভাইয়ের মরদেহ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিষদণ করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button