

চট্টগ্রাম প্রতিনিধিঃ
আসামি সমিরের বিষয়ে পটিয়ার সচেতন মহল বলেন দীর্ঘ দিন যাবত পটিয়া থানার সাহসী চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুর সন্ত্রাস মাদক কিশোর গ্যাং দমন করতে অভিযান চালিয়ে যাচ্ছে ।এই অভিযান থেকে রক্ষা পেতে গতকাল পটিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সমির সর্দ্দার (৫৬) থানায় এসে আত্মসমর্পণ করেছেন গতকাল বিকেল ৩টার দিকে। সমির মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি এলাকার ভোলা সর্দ্দারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আসামি সমির সর্দ্দারকে গ্রেপ্তারের লক্ষ্যে তার বাড়িতে বার বার অভিযান পরিচালনা করে পুলিশ। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আসামি সমির সর্দ্দার আত্মসমর্পণের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং পটিয়া থানার সকল অপরাধীরদের বিষয়ে তিনি আরো বলেন সময় থাকতে সকল অপরাধ ত্যাগ করে মাদক কে না বলে যেন থানায় এসে আত্মসমর্পণ করেন। পটিয়া থানায় হয়তোবা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধের অপরাধীরা থাকবে না হয় আমি থাকব আমি যতক্ষন ওসি হিসেবে থাকব ততক্ষণ পটিয়া থানায় স্থান হবে না অপরাধীদের। সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং এবং অপরাধীরা কখনো কোন দলের হতে পারে না। সে যত বড় হোক তার স্থান পটিয়া থানায় হবেনা। আমি সকল অপরাধীদের মাটির নিচ থেকে বের করে আনব।










