দেশজুড়ে

১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদকঃ
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) থেকে। এই পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নপত্রের সুরক্ষা এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, কেন্দ্রের নিরাপত্তা এবং যোগাযোগ অব্যাহত রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

Back to top button