চট্টগ্রাম

চট্টগ্রামে শনিবারের পোগ্রাম জনসমুদ্রে পরিনত হয়েছে।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
তারুণ্যের সেমিনার ও সমাবেশ কে জনসমুদ্রে পরিনত করেছে বলেন সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বর্তমান লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সংগ্রামী সিনিয়র সদস্য তারুণ্যের অহংকার নাজমুল মোস্তফা আমিন এর মধ্যে কর্মসংস্থান ও বহুমাত্রিক সমাবেশ। তিনি আরও বলেন চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী যৌথ আয়োজন তারুণ্যের সেমিনার ও সমাবেশ। এর মধ্যে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার শনিবার বিকেলে নগরের পোলগ্রান্ড ময়দানে এছাড়া বিকেলে ঐতিহাসিক পলোগ্রাউন্ড‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।তিনি বলেন এরপর পর্যায়ক্রমে দেশের আরো তিনটি বিভাগীয় শহরে এ কর্মসূচি পালিত হয়েছে। এসব তথ্য জানান নাজমুল মোস্তফা আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ–সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, নগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক, বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি–প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পেয়েছে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ,যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা এই অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা নাজমুল মোস্তফা আমিন মিছিল নিয়ে পোলগ্রান্ড মাটে উপস্থিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি এডভোকেট সৌকত ওসমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবদুল মোনায়েম মুন্না বলেন, সমাবেশ হয়েছে তারুণ্যের এক মহামিলন। এখানে সমবেত হয়েছেন দেশের নানা শ্রেণি–পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ–তরুণীরা যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নিবেদিতপ্রাণ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এই ঐতিহাসিক সমাবেশে তারা শুধু উপস্থিত ছিলেন, এবং নিজেদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা আশা–আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা ও স্বপ্নগুলোকে প্রকাশ করেছেন। লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকা শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের অভিনব পরিকল্পনা করেছিলেন বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। যুবদল সভাপতি বলেন, কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হলো, জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি ও রূপরেখা আরও জনকল্যাণমুখী করে তোলা। আমরা জনগণের মতামত ও চিন্তা–ভাবনা সংগ্রহ করব, যার ভিত্তিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিমার্জন করতে পারব। তিনি বলেন, তরুণ প্রজন্মের আগ্রহ, সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে চাই। এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, এবং সকল শ্রেণী–পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবো। অতিথি হিসেবে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ড. আব্দুল্লাহ্‌–আল–মামুন, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষক ড. জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট ডা. জাহেদ উর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানি ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্রের স্যানট্যান্ডার ব্যাংকের সিনিয়র ডাইরেক্টর শাফকাত রাব্বী এবং ডিজিটাল প্লাটফর্ম পাঠাও–এর সিইও ফাহিম আহমেদ। এছাড়া শনিবারে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও খবর

Back to top button