চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
অদ্য ২১/৬/২৫ ইং তারিখ চট্টগ্রাম জেলার মাসিক কল্যাণ সভায় মে/ ২০২৫ খৃ: মাসের সার্বিক কর্ম মূল্যায়নে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘ক’ শ্রেণীতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেন জনাব সাইফুল ইসলাম, বাঁশখালী থানা, চট্টগ্রামকে। তাহাছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে উক্ত থানার আরো তিন কর্মকর্তাকে পুরস্কৃত করেন। মাদক উদ্ধার কার্যক্রমে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই মোঃ জামাল হোসেন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনায় শ্রেষ্ঠ এসআই হয়েছেন মোঃ জামাল হোসেন ওয়ারেন্ট তামিল কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছেন এএসআই মোহাম্মদ লুৎফর রহমান। সিডিএমএস মামলার নিষ্পত্তিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন রুবেল চন্দ্র সিংহ। বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা থানার প্রতিটি সদস্যের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন। এই অর্জন বাঁশখালী থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থাও বৃদ্ধি করবে। মাদক ও অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button