

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
অদ্য ২৫ মার্চ ‘২৫ ইং তারিখে মঙ্গলবার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতা কর্মীদের উদ্যোগে”দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় কনফারেন্স হলে। এতে সভাপতিত্ব করেন নাদিম চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং প্রস্তাবিত সভাপতি পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।










