

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ের আলুর বাজার নৌ পুলিশ ফার্ড়ির পুলিশের অভিযানে ৬ জেলেকে আটক করা হয়েছে। বুধবার সকালে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে চলতি মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ইলিশ রক্ষা অভিযান চলমান রয়েছে। এজন্য নৌ পুলিশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর দিনরাত অভিযান অব্যহত রেখেছেন। শরিয়তপুরের কাচিকাটা এলাকার সেলিম বেপারী (৪০), পিতা মৃত আহম্মদ আলী বেপারী, হাবিব হাওলাদার ৩৫, আল আমিন বেপারী ২৮, পিতা মোহাম্মদ হাওলাদার, আনোয়ার সরদার ৪০, পিতা মৃত রমু সরদার, মোঃ মিরাজ (২৭), পিতা মৃত আব্দুর রশিদ, মোঃ ফারুক (৩০), পিতা কাউসারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলুর বাজার নৌ পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন। এসময় তিনি জানান, আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও চলতি অভিযানে মোট তিনটি মামলায় ৯ জন জেলে, তিনটি নৌকা ১৮ লক্ষ মিটার জাল ও ৪০০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।










