বান্দরবান

গজালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ নাজমুল হুদা লামাঃ
লামার উপজেলার ঐতিহ্যবাহি গজালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও কুর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় বর্ণিত স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ অভিভাবক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে আয়োজিত হয়েছে। সেখানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রেষ্ট প্রধান করাও হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button