চাঁদপুর

ফরিদগঞ্জে উত্তপ্ত ছাই ফেলে অবুঝ দুই শিশুকে গুরুতর জখম এলাকায় নিন্দার ঝড়।

আরিফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাছিয়াখালী গ্রামের পাটোয়ারী বাড়িতে ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। প্রতিপক্ষের সঙ্গে না পেরে হীনমান্যতার অসৎ উদ্দেশ্যে রান্না করা মাটির চুলার উত্তপ্ত ছাই ইচ্ছে করে বাচ্চাদের খেলার স্থানে ফেলে অবুঝ ২ শিশুকে পুড়ে জখমের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত সাছিয়াখালী এলাকা জুড়ে চলছে নিন্দার ঝড়। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে পাটোয়ারী বাড়ির দুলাল পাটোয়ারীর পরিবার তাদের মাটির চুলার রান্না করা ১ গামলা উত্তপ্ত ছাই তাদের পাশের ঘরের মরহুম খলিলুর রহমান পাটোয়ারীর উঠানে ইচ্ছাকৃত ভাবে ফেলে দেয়। যাতে করে মরহুম খলিলুর রহমান পাটোয়ারীর প্রবাসী ২ ছেলে আবু মুসা পাটোয়ারী ও মোশাররফ হোসেন পাটোয়ারী অবুঝ ২ শিশু রাফি(৩) এবং মিরাজ (৪) খেলা করতে এসে উত্তপ্ত ছাইতে পড়ে পায়ের নিম্মাংশ গুরুতর ভাবে পুড়ে যায়। দুলাল পাটোয়ারীর পরিবারের হীনমান্য এই অসৎ পরিকল্পনার বলি হয় রাফি ও মিরাজ নামে অবুঝ ২ শিশু। অবুঝ ২ শিশু রাফি ও মিরাজ উঠানে খেলতে গিয়ে উত্তপ্ত ছাইতে পড়ে ২ জনের পা পুড়ে মারাত্মক ভাবে আহত হয়। এই ঘটনায় বাচ্চাদের চাচা মাসুম পারভেজ জানান দুলাল পাটোয়ারী চাচাদের পরিবার পূর্ব থেকেই আমাদের সাথে অহেতুক ঝামেলা করে আসছে। আমার ২ ভাই প্রবাসে থাকে, আমি চাঁদপুর শহরে থাকি, বাড়িতে আমাদের মা ও ভাবি তাদের ছোট ছোট বাচ্চারা থাকে। তাদের সাথে প্রতিনিয়ত তারা ঝামেলা করেই যাচ্ছে। এখন আমার অবুঝ ২ ভাইর বেটাদের পুড়ানোর জন্য মাটির চুলার রান্না করা উত্তপ্ত ছাই বাচ্চাদের খেলা করার উঠানে ফেলে দেয়। তারা খেলতে গিয়ে পুড়ে যায়। বিষয়টি আমি বাড়ির মুরব্বি আবদুল রব পাটোয়ারী, মোস্তফা পাটোয়ারী, ইলিয়াস পাটোয়ারী সহ আরো এলাকার গনমান্য লোকজনকে জানাই। এই ঘটনার জন্য দুলাল পাটোয়ারীর পরিবারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি। সাছিয়াখালী পাটোয়ারী বাড়ির লোকজন জানান দুলাল পাটোয়ারী পরিবার মরহুম খলিলুর রহমান পাটোয়ারী পরিবারের সাথে কথায় কথায় গায়ে পড়ে ঝামেলা করে আসছে। দুলাল পাটোয়ারী কিছুটা সামাজিক হলেও তার স্ত্রী কাউকে মানুষ হিসেবে তোয়াক্কা করে না। আমরাও এর একটা বিচার চাই।।দুলাল পাটোয়ারী পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

Back to top button