অভিযান

যশোরে ৩ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মোঃ মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
যশোর ডিবি পুলিশ গোপালগঞ্জ থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ হামিম সরদার টনি (২৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার টনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নাওরা ভাদরিয়া সরদারবাড়ির শাহ আলম সরদারের ছেলে।ডিবি পুলিশ জানায়, চলতি বছরের ৯ জুলাই যশোর শহরের পালবাড়ির মোড় থেকে শহিদুল ইসলাম শহিদ (৪২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে আগে গোপালগঞ্জ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেই সময় চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে চারটি মোটরসাইকেলসহ আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।পুলিশ সূত্র জানায়, চক্রের হাতে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে বলে খবর পেয়ে তারা অভিযান অব্যহত রাখে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার কাশিয়ানী থেকে হামিম সরদার টনিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে আন্তঃজেলা চোর চক্রের মোট ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button