রাজনীতি

ধুনটে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন জামায়াত প্রার্থী দবিবুর রহমান।

গোবিন্দ রায়ল ধুনট প্রতিনিধি বগুড়াঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান শনিবার (৯ আগস্ট) বিকেলে ধুনট হাসপাতাল মোড়,কলেজপাড়া ,ও কুঠিবাড়ি এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।গণসংযোগে দবিবুর রহমান বলেন, আমি ধুনট-শেরপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করতে চাই। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সত্য ও সমতার প্রতীক। জনগণ আমাকে সুযোগ দিলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনা হবে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আতাউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আঃ করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, মাহমুদ আলম লেবু,মাওলানা আব্দুল ওহাব, তরিকুল ইসলাম প্রমুখ। গণসংযোগে বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা জরুরি। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচারের প্রতীক হিসেবে জনগণের সমর্থন পাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button