চাঁদপুর
হাইমচরে বর্ণমালা একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মোঃ হোসেন গাজীঝ
চাঁদপুরের হাইমচর উপজেলার বর্ণমালা একাডেমী এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী, হাইমচর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোকলেছুর রহমান (মুকুট), গন্ডামারা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান ভূইয়া সহ বর্ণমালা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক,অবিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










