

মোঃ মিন্টু শেখঃ
নড়াইলের লোহাগড়ায় ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে লিটন শেখ (৪১) নামের এক ব্যক্তি গত ২৯,০৮,২০২৩ তারিখ হতে ০১ ০৯ ২০২৩ তারিখ ১৮,০৫ ঘটিকার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ডের শিকার হয়।তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মজিবর রহমান ঢালীর ছেলে, ঘটনার দিন আসামি জাকির হোসেন মোল্লা ও ভিকটিম লিটন হোসেনের মধ্যে ভাঙ্গারি বিক্রির ৭০০/ ১০০০টাকা ভাগাভাগি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।এর জেরে লোহাগড়া পৌরসভাধীন ৭নং ওয়ানডের জনৈক মোঃ মোস্তফা শেখ পিতা মৃত ইসাহাক শেখ, এর তিন তলা ভবনের নিচে নবগঙ্গা নদীর দক্ষিণ পারে তারাট অবস্থান কালে, দুজনের মধ্যে বাকবিতন্ডের এক পযার্য়ে আসামি মোঃ জাকির হোসেন মোল্লা (২৫) পিতা মোঃ আলাউদ্দিন মোল্লা, গ্রাম রামপুর থানা লোহাগড়া, জেলা নড়াইল, ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করে, এবং মৃত্যু নিশ্চিত করতে আসামির কাছে, থাকা চাক্কু দিয়ে ভিকটিমকে পেটে গুরুতর জখম করলে উক্ত স্থানেই লিটন হোসন মৃত্যুবরন করে।
ভিকটিমকে ঘটনাস্থলে রেখে আসামী চলে যায়, এবং ০২,০৯,২০২৩ তারিখ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মেম্বার এর মাধ্যমে পুলিশ ভিকটিমের পরিবারকে খবর দিলে তার পিতা মাতা, এসে সন্তানের পরিচয় সনাক্ত করে, এবং লোহাগড়া থানায় এজাহার রুজু হয়।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ সাদিরা খাতুন মহোদয়ের নিদেশনায়, লোহাগড়া থানা পুলিশ মামলার রহস্য উদঘাটনে তৎপর হয়।১৪,০৯,২০২৩ তারিখ রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে, তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মামুনুর রহমানসহ অন্যন্য কর্মকর্তা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উক্ত হত্যা মামলার মূল আসামি মোঃ জাকির হোসেন মোল্লাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। আসামির নামে লোহাগড়া থানায় পূর্বে একটি মামলা রয়েছে।










