নওগাঁ

বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘুরলেন মেম্বার পদপ্রার্থী পলি বানু।

আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার ১০ নং আমাইড় ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী পলি বানু। বিজয়া দশমীর দিন বিকালে তিনি ঐতিহ্যবাহী কুন্দন দুর্গা মন্দির এবং নান্দাশ গ্রামের চৌধুরীপাড়া দুর্গা মন্দিরসহ ইউনিয়নের মোট তিনটি মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পরিদর্শনকালে মণ্ডপের পূজা উদযাপন কমিটি ও স্থানীয় এলাকাবাসী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে পলি বানু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই সামাজিক সম্প্রীতির বন্ধন বুকে নিয়েই তিনি আগামীতে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করতে চান। উৎসবমুখর এই আয়োজনে তাঁর উপস্থিতিতে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। পরিদর্শনকালে স্থানীয় প্রবীণ মুরুব্বি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button