

একরাম হোসাইন রায়পুরঃ
“যে মুখে মা বলি, সেই মুখে মাদককে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জমজমাট এ ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল—বাবুরহাট ব্যবসায়ী একাদশ বনাম সুলতানিয়া সুল স্পোর্টস একাডেমি।ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে পুরো আয়োজন—এমন প্রত্যাশা আয়োজকদের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাওছার আলম মোল্লা, ৩নং চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন সুমনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।টুর্নামেন্টের সভাপতিত্ব করবেন রায়পুর উপজেলা কৃষকদল ও টুর্নামেন্ট কমিটির প্রধান পরিচালক জালাল উদ্দিন রানা। সরাসরি লাইভ সম্প্রচার
যারা মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে পারবেন না, তারাও ঘরে বসে অনলাইনে সরাসরি লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন।ম্যাচের পুরো আয়োজন ও খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাম্প্রতিক চ্যানেল, বিডি মেঘনা নিউজ ২৪, রায়পুর নিউজ নেটওয়ার্কস ও দৈনিক অভয়নগর-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে মাঠে উপস্থিত না থেকেও দর্শকরা নিজেদের পছন্দের চ্যানেলের মাধ্যমে জমজমাট ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক লড়াই। বাবুরহাট ব্যবসায়ী একাদশ ও সুলতানিয়া সুল স্পোর্টস একাডেমি—কার হাতে উঠবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা, সেটিই এখন দেখার অপেক্ষা।









