নওগাঁ

ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন সুজনকে দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রুহুল আমিন।

আব্দুল আজিজ ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ আলমগীর হোসেন সুজনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আগামী দিনের ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি সুজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার এই অসুস্থতার খবরে সমবেদনা জানান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সুজনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। আলহাজ্ব মো. রুহুল আমিনের এই মানবিক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও সুধী সমাজ অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button