বান্দরবান

সরই ও গজালিয়া ইউনিয়নে বন্যাদুর্গত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ।

মোঃ নাজমুল, হুদা লামাঃ 
বান্দরবানের লামার সরই ও গজালিয়া ইউনিয়নে বন্যাদুর্গত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১ লা শ্রাবণ (১৬ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়।পাহাড়/ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের সহায়তায় বান্দরবান জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত চাল লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের ১০০ + ১০০ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরই ইউনিয়নের প্রশাসক ও সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা।পৃথক আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র আমির হোসেন,লামার প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী রুহুল আমিন,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাদের মিয়া, সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,বিএনপির নেতা মংক্যচিং মার্মা, লামা উপজেলা গণসংহতি আন্দোলনের সম্পাদক প্রণয় ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা। গতকাল লামা ও রুপসী পাড়া ইউনিয়নেও বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের দুর্যোগকালীন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

Back to top button