ঠাকুরগাঁও

নাগরভিটা সীমান্তে বিজিবির অভিযানে ৫ হাজারের বেশি নিষিদ্ধ ট্যাবলেট ও বাইসাইকেল জব্দ।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ এবং একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির সার্বিক দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে নাগরভিটা বিওপির হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৮/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সরকারপাড়া এলাকায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৫৪৯ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব আলামতের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ৯৮০ টাকা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, মাদক, মানবপাচার, অস্ত্র এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সীমান্তের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো সন্দেহজনক তথ্য বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button