পটুয়াখালী

পবিপ্রবির নবাগত ভিসির সাথে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় ভিসি কার্যালয়ে সাক্ষাতের শুরুতে দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা সংগঠনের পক্ষ থেকে নবাগত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দীন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন (সম্বু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন জাকির, শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন, সাধারণ সম্পাদক ফারুক মৃধা এবং ওলামা দলের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ। সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।‎সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত উপাচার্যের সফল দায়িত্ব পালন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button