মাদক

মাদকবিরোধী জিরো টলারেন্স: কুলিয়ারচরে গাঁজার বড় চালান জব্দ, নারী কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক সোহেলঃ
​কিশোরগঞ্জ জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোছাঃ রুবিনা খাতুন (৪৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গত ১২ জুলাই, ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, একটি মাদক চোরাচালান চক্র ভৈরব থেকে সিএনজিযোগে বাজিতপুরের সরারচর এলাকায় গাঁজার একটি বড় চালান নিয়ে যাচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে কুলিয়ারচর থানা পুলিশের একটি বিশেষ দল উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অবস্থিত একটি মুরগির খামারের সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসায়। অভিযান চলাকালে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে সেটি গতি রোধ করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
​আটককৃত রুবিনা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে কুলিয়ারচর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলমান। সমাজকে মাদকমুক্ত করতে অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ আপসহীন এবং এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button