

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদে আহ্বায়ক স্বাধীন দত্ত এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শিশির চন্দ্র শীল। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সবুজ রায়। ২৭ জুন শনিবার বিকালে ২১ সদস্য বিশিষ্ট এই নবগঠিত জেলা কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজিব সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র শীল। কমিটিতে যুগ্ম আহ্বায়করা হচ্ছেন পিপল চন্দ্র দাস, উপমা দে, রিদয় কর্মকার ও বাপ্পী মজুমদার। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সুজন চৌধুরী, জয় চন্দ্র শীল, দিগন্ত ঘোষ আকাশ, লিখন ঘোষ, কৃষ্ণ দত্ত, শ্রেয়শী চৌধুরী, দ্বীপ মন্ডল, বাঁধন চন্দ্র শীল, কিরন চৌধুরী, অয়ন দাস, বিজয় বণিক,প্রীতম দাস, চয়ন দাস এবং রাত্রি কর্মকার। আগামী ৯০ দিনের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটি গঠন অনুষ্ঠানে শহরের অযাচক আশ্রমে বিকাল হতেই নির্ধারিত সময়ে জড়ো হতে থাকে অতিথিসহ নেতাকর্মীরা। এরপর চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় ধর্মগ্রন্থ পাঠ,জাতীয় সংগীত, উপহার, উত্তরিয় প্রদান, ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিরা একে একে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজিব সরকার, বিশেষ বক্তা হিসেবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল, বিশেষ অতিথি হিসেবে জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উল্লাস দে শোভন, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, সদস্য সচিব পার্থ গোপাল দাস,জেলা ঐক্য পরিষদ সদস্য আশিষ মজুমদার,প্রিয়তোষ পোদ্দার,সদর ঐক্য পরিষদের আহ্বায়ক বাসুদেব মজুমদারসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নতুন ছাত্র নেতারা অত্যান্ত দক্ষ বলেই এতো গুছালো সভা করতে পেরেছে। আগামীতে সম্মেলনের মাধ্যমে তারা প্রমাণ করবে তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পেরেছে। আমরা নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যপর্ব ও কমিটি ঘোষণা শেষে কেন্দ্রীয় কমিটি জেলা ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তরমূলক খাতা বুজিয়ে দেন এবং তাদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এরপর নাস্তা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি করা হয়।এদিকে নবগঠিত অনুমোদিত কমিটিতে দায়িত্ব পেয়ে চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত ও সদস্য সচিব শিশির চন্দ্র শীল এক প্রতিক্রিয়ায় বলেন, জেলা ঐক্য পরিষদের সুপারিশে এবং কেন্দ্র কমিটির অনুমোদনে ২১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আমরা যে গুরু দায়িত্ব পেলাম।তা যাতে সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা ও আশির্বাদ প্রত্যাশা করছি।










