ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার বিকেলে স্কুলহাট বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হাই সরকার।এছাড়াও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি,ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে।

এই বিভাগের আরও খবর

Back to top button