

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় ১১ নং রতনপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রোমানিয়া প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক রতনপুর ইউনিয়নের কৃতি সন্তান শেখ আলমগীর হোসেন। তিনি বলেন কুরবাণী মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত।
তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে।
আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারি। আরও বলেন – পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই।হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।ধর্ম প্রাণ মুসলমানদের নিকট ঈদুল আযহা এই দিন টি আনন্দের দিন এই দিনের আমাদের সকল ভেদাভেদ হিংসা পরস্পর পরস্পরিক নিকটবর্তী হয়, এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।
পবিত্র ঈদুল আযহা আমাদের শুধু আনন্দ দেয় না মানুষ মানুষের ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব সম্প্রীতি ও সৌন্দর্য বন্ধনে আবদ্ধ করে বন্ধনকে সুদৃঢ় করে। জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। ঈদুল আযহা উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।ইউনিয়নবাসী সহ বিশ্বের সকল শ্রেণীর মানুষদের কে পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেখ জাহাঙ্গীর আলম। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, আমি এই কামনা করি। এবং তিনি সকলের দোয়া চেয়েছেন।










