

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় বড়বাইশদিয়া এ/হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।দিনব্যাপী আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। এছাড়াও বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি










