নওগাঁ

পোরশায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন নবগঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির মজবুত ভিত্তি গড়ে তোলে।শিক্ষকদের সম্মান, দায়িত্ববোধ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। নবগঠিত শিক্ষক সমিতি শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের আন্তরিকতা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকল শিক্ষককে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ আশফাকুল ইসলাম আসেকিন আসিক, সাধারণ সম্পাদক মোঃ রইচউদ্দীন মাস্টার, উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন (মিল্টন)সহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রশাসন ও শিক্ষক সমাজের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পোরশা উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ পাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button