মাদক

কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার।

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে ২০২৬) রাতে পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল, ভারপ্রাপ্ত) ফৌজিয়া হাবিব খানের বিশেষ তত্ত্বাবধানে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজমের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কালিহাতী থানার মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ নুরুন্নবী সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ মন্ডল (৩৫), মোঃ শাওন হোসেন (২০), মোঃ কাওছার আহম্মেদ (২০) ও মোঃ নাহিদ সরকার (১৯)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ হাজার টাকা।অন্যদিকে, একইদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কালিহাতী থানার এসআই আরিফ রব্বানী পৃথক অভিযানে বল্লা বেহালাবাড়ী এলাকা থেকে হাছেন আলী (৫০) নামের এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৪ ও ০৫, তারিখ ৪ মে ২০২৬, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয় সচেতন মহলও পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button