রাঙামাটি

নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ।

শহিদুল ইসলাম প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ব্যবস্থাপনায় বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।শনিবার (এপ্রিল ২০২৬) বুড়িঘাট ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িঘাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সামিউল ইসলাম সিয়াম। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র ভালো ফলাফলই নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।অনুষ্ঠানের একপর্যায়ে নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন পরীক্ষা সহায়ক শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা সেনাবাহিনীর এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নানিয়ারচর সেনা জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Back to top button