নওগাঁ

পোরশায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোঃ রাকিবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, পোরশা উপজেলা জামায়াতের আমির মোঃ সাগর আলী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (টিটু) এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও আবেগঘন, যা উপস্থিত সকলের মাঝে দেশপ্রেমের চেতনা আরও জাগ্রত করে তোলে।

এই বিভাগের আরও খবর

Back to top button