ইসলামিক

রায়পুরে ১নং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

একরাম হোসেন রায়পুরঝ
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ১নং ইউনিয়নের হায়দরগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হায়দরগঞ্জ মডেল স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। ইউনিয়ন আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের আমির ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, আওলাদে রাসুল সাইয়েদ মাহাবুব যাবেরী, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইউসুফ জামান, আওলাদে রাসুল সাইয়েদ তাহের ইজ্জুদ্দিন যাবেরী এবং স্থানীয় শিবির সভাপতি নাজমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, আমরা টাকা দিয়ে ভোট ক্রয় করিনি, মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়েছে। আমাদের বিজয় দুটি—একটি দুনিয়ায়, অন্যটি আখিরাতে। তবে আমরা আখিরাতকে প্রাধান্য দিই। ইসলাম কায়েমের জন্য উভয় বিজয়ই প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা হতাশ নই। যে ভোটগুলো পেয়েছি, তা সংরক্ষণ ও বৃদ্ধি করতে হবে আদর্শ ও চরিত্রের মাধ্যমে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৫-১৬ বছর অস্থিরতার মধ্যে ছিলাম। আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।বিএনপির উদ্দেশে তিনি বলেন, আমরা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাই না। এ দেশে অনেক রক্ত ঝরেছে, আমরা আর রক্ত চাই না। আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান। শেষে সাইয়েদ তাহের ইজ্জুদ্দিন যাবেরী দোয়া পরিচালনা করেন। দোয়া ও ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

Back to top button