

শহিদুল ইসলাম প্রতিবেদকঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর বাজার এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং বাজারের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ময়লা অপসারণ করার জন্য একটি ট্রলি গাড়ী প্রদান করা হয়। ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার পূর্বে জোন কমান্ডার, নানিয়ারচর জোন কর্তৃক নানিয়ারচর বাজার পরিদর্শনকালে বাজার এলাকা অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হওয়ায় বাজার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসেরই ধারাবাহিকতায় অদ্য ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক নানিয়ারচর বাজার এর সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক সানাউল্লাহর নিকট উক্ত ট্রলি গাড়ীটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন, বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



