

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর ৩ আসনের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক কে বিজয়ী করতে ধানের শীষের সমর্থনে গণ মিছিল করেছেন ৯ নং বালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদল। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকালে ধানের শীষের সমর্থনে নাতাকর্মীদের অংশগ্রহণে গণ মিছিল অনুষ্ঠিত হয়। গণ মিছিলটি ১ নং ওয়ার্ড ইচলীঘাট থেকে শুরু করে ডালিরঘাট, দক্ষিণ ইচলি হয়ে পুনরায় একই জায়গায় এসে সমাপ্তি হয়।এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বালিয়া ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মোঃ জুলহাস জুয়েল, জেলা যুবদলের সদস্য শরীফ মুন্সি, পৌর যুবদলের খোকন প্রধান, বালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান হাওলাদার, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ পাটোয়ার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী তালুকদার, সাধারণ সম্পাদক সুমন খান, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, ওয়ার্ড যুবদলের নাসির খান, শাহাদাত খান এরশাদ গাজী, সুমন বেপারী, সালাউদ্দিন বেপারী প্রমুখ।










