

মোঃ কামরুজ্জামান সরকার বাবু নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল ১ নং নিতপুর ইউনিয়ন বি এন পির অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেলে নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এতে সভাপতিত্ব করেন ১ নং নিতপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বি এন পির মনোনিত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা বি এন পির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী, বি এন পির সাবেক ইউনিয়ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ, সহ সাপাহার উপজেলার থানা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ১নং নিতপুর ইউনিয়ন বি এন পির মোঃ সালাউদ্দিন আহমেদ ও তথ্য বিষয়ক সম্পাদক শিক্ষক মোঃ সহেল রানা সজীব।










